RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার টাকা তোলার অর্থ, দাবি পুলিশের

ডায়মন্ড হারবারের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হওয়া অর্থ চাঁদাবাজির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল বলে আদালতে জানাল জেলা পুলিশ।

ডায়মন্ড হারবারের একটি দলীয় কার্যালয় থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছিল, তা চাঁদাবাজির মাধ্যমে সংগৃহীত বলে দাবি করেছে জেলা পুলিশ। আদালতে পেশ করা নথিতে এই তথ্য জানানো হয়েছে। মাটি চুরির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে আলিপুর আদালতে হাজির করানো হয়। অন্য একটি ঘটনায়, শান্তনু সিন্হা বিশ্বাসের প্রায় দু'কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার তিনটি ফ্ল্যাট এবং কান্দির একটি বাড়ি দুর্নীতির অর্থে কেনা হয়েছিল বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, জয় এস কামদার ও সোনা পাপ্পুর সঙ্গে বেআইনি লেনদেন করা হয়েছিল। কলকাতার প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসকে এর আগে গত ১৪ মে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জোর করে জমি দখল এবং বেআইনি নির্মাণের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে এই মামলায় এক কোটির বেশি টাকা, সোনার গয়না, তেরোটি গাড়ি এবং একটি রিভলভার বাজেয়াপ্ত করা হয়েছিল।