RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

স্যান্ডপেপার বিতর্কে অস্বস্তিতে প্যাট কামিন্স, বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি অজি অধিনায়ক

ক্যামরন ব্যানক্রফটের বিস্ফোরক মন্তব্যের পর স্যান্ডপেপার বিতর্কে ফের অস্বস্তিতে পড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ক্যামরন ব্যানক্রফটের সাম্প্রতিক মন্তব্যের জেরে নতুন করে স্যান্ডপেপার বিতর্কে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। বুধবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাঁকে।

গত সপ্তাহে কামিন্স এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড সম্পর্কে তিনি কিছু জানতেন না। কিন্তু এর পরেই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট একটি কলামে লেখেন, স্যান্ডপেপার ব্যবহারের কথা দলের প্রত্যেকেই জানতেন। প্রাথমিক তদন্তে তিনি সব সত্যি বলেননি বলেও স্বীকার করেন ব্যানক্রফট।

এই বিস্ফোরক দাবির পরই কামিন্সের বাড়ির সামনে ভিড় জমান সাংবাদিকরা। গাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে ধরে একাধিক প্রশ্ন করা হয়। ব্যানক্রফটের দাবি নিয়ে প্রশ্ন করা হলে কামিন্স সরাসরি কোনও উত্তর দেননি। তিনি শুধু জানান যে অনুশীলনে যাচ্ছেন।

কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আট বছর ধরে নিজের অবস্থানে অনড় রয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। ক্যামেরন ব্যানক্রফটের জন্য তাঁর খারাপ লাগলেও নিজের বক্তব্যে পরিবর্তন আনছেন না তিনি।