খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
সিডনির রাস্তায় স্ত্রীর সঙ্গে বচসায় জড়ালেন প্যাট কামিন্স, ভাইরাল ভিডিও
সিডনির রাস্তায় স্ত্রী বেকির সঙ্গে প্যাট কামিন্সের কথা কাটাকাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে সিডনির রাস্তায় স্ত্রী বেকির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। যদিও ঠিক কী কারণে এই বচসা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সম্প্রতি উসমান খোয়াজার আত্মজীবনী প্রকাশের পর আট বছর আগের বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খোয়াজার দাবি, ওই ঘটনা সম্পর্কে দলের প্রায় সকলেই জানতেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওয় দেখা যায়, স্ত্রী বেকির সঙ্গে সিডনির একটি আবাসনে ঢোকার সময় কথা বলছিলেন কামিন্স। সেখানে তাঁর স্ত্রীকে বেশ আগ্রাসী মেজাজে দেখা গেলেও শান্ত ছিলেন অজি অধিনায়ক। তবে ভিডিও ভাইরাল হওয়ার কিছু সময় পরেই ইনস্টাগ্রামে একটি পারিবারিক ছবি পোস্ট করেন বেকি। সেখানে কামিন্স ও তাঁদের দুই সন্তানকে নিয়ে ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দেন, আমার ভালোবাসা। এদিকে, স্যান্ডপেপারগেট কাণ্ডে খোয়াজার তোলা অভিযোগের জবাব দিতে চলেছেন কামিন্স। সিডনিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে অজি বোর্ড।