ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
আগামী পাঁচ দশকে দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে পিউ রিসার্চের সমীক্ষা, কী জানা যাচ্ছে
পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুযায়ী, আগামী পাঁচ দশকে দেশের জনসংখ্যা বৃদ্ধির হারে মুসলিম সম্প্রদায়ের অনুপাত বাড়তে পারে।
জন্মহার কমলেও আগামী পাঁচ দশকে দেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে মুসলিম সম্প্রদায়। পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় বলা হয়েছে, স্বাধীন ভারতের প্রথম জনগণনা তথা ১৯৫১ সালে দেশের মোট জনসংখ্যার ৯.৮ শতাংশ ছিল মুসলিম। ২০২১ সালের মধ্যে সেই অনুপাত বেড়ে ১৪.২ শতাংশে পৌঁছায়। পিউ রিসার্চের অনুমান, ২০২০ সালের মধ্যেই দেশের মুসলিম জনসংখ্যা ১৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। সংখ্যাটি প্রায় ২১ কোটি ৩০ লক্ষ ছিল। অন্যদিকে, ২০৭০ সালের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লক্ষ হতে পারে। সে ক্ষেত্রে দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ হতে পারেন মুসলিমরা।
পাশাপাশি, সমীক্ষায় জানানো হয়েছে যে ২০২০ সালে দেশের মোট জনসংখ্যার প্রায় ৭৯ শতাংশ ছিলেন হিন্দুরা। আগামী ২০৭০ সালে সেই হার কমে প্রায় ৭৬ শতাংশে দাঁড়াতে পারে। যদিও ওই সময়ের মধ্যে হিন্দু জনসংখ্যা সংখ্যায় প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই জনসংখ্যা বৃদ্ধির হারের পার্থক্যের পেছনে জন্মহার এবং বিয়ের গড় বয়সের ফারাক রয়েছে বলে মত প্রকাশ করা হয়েছে। ১৯৯২-৯৩ সালের তুলনায় উভয় সম্প্রদায়েরই জন্মহার হ্রাস পেয়েছে। তবে হিন্দুদের তুলনায় মুসলিমদের মধ্যে জন্মহার ও বিবাহের গড় বয়স কিছুটা ভিন্ন। ১৯৯২-৯৩ সালে প্রতি জন মুসলিম মহিলার ক্ষেত্রে জন্মহার ছিল ৪.৪, যা পরবর্তীতে কমে ২.৩৬ হয়েছে। অন্যদিকে, হিন্দুদের ক্ষেত্রে জন্মহার ৩.১ থেকে কমে ১.৯৪ হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুই সম্প্রদায়ের জন্মহারের ব্যবধান আরও কমবে বলে মনে করা হচ্ছে।
বিশ্বের নিরিখেও জনসংখ্যার গতিপ্রকৃতি নিয়ে নানা তথ্য উঠে এসেছে ওই সমীক্ষায়। ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল ধর্মে পরিণত হতে পারে ইসলাম। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যান্য ধর্মের তুলনায় ইসলামের বৃদ্ধির গতি অনেকটাই বেশি।