RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিলিগুড়িতে পুলিশের উপর হামলা, আহত ওসি-সহ দু'জন, আটক ৭

শিলিগুড়ির ডাবরাগ্রাম এলাকায় পুলিশের উপর হামলার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় এক থানার আইসি এবং পুলিশের এক চালক জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় তল্লাশি চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, গণ্ডগোলের খবর পেয়ে সাদা পোশাকে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। সেই সময় স্থানীয়দের একাংশ তাদের উপর চড়াও হয়। হামলায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।জখম ওসি গৌতম মল্লিক এবং চালককে উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। রাতভর ডাবরাগ্রাম এলাকায় তল্লাশি চালান পুলিশকর্মীরা।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল উস্কানিদাতা ও অন্য অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ করা হবে।