RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শান্তিনিকেতনে গুলিবিদ্ধ কনস্টেবল, বোলপুরে ফের শ্যুটআউটে চাঞ্চল্য

শান্তিনিকেতনে এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশ কনস্টেবল, বর্ধমান মেডিক্যালে চলছে চিকিৎসা।

শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কনস্টেবল। কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি ও ডাকাতির মতো একাধিক মামলার পাহাড় রয়েছে রতন শেখের বিরুদ্ধে। তাকে ধরতে বোলপুর বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশ।

পুলিশ কর্মীরা তাকে ঘিরে ফেলে রতন বলে ডাকতেই সে কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায়। এর পরেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুলিতে আহত ওই পুলিশকর্মীকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

গত দুই মাসের মধ্যে বোলপুর এলাকায় এটি দ্বিতীয় শ্যুটআউটের ঘটনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।