RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

গোপালগঞ্জে থানায় আগুন ও ভাঙচুর, উত্তাল বাংলাদেশ

গোপালগঞ্জে একটি থানায় আগুন ও একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের গোপালগঞ্জে একটি থানায় আগুন দেওয়ার পাশাপাশি একাধিক বাড়ি ও যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয় এবং পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সহ প্রায় ১০টি বাহনে আগুন লাগানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার থেকেই জেলা জুড়ে উত্তেজনা শুরু হয়। বিক্ষোভকারীরা রামদা, কুড়োল এবং লাঠিসোঁটা হাতে নিয়ে শহরজুড়ে মিছিল করেন।

পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করে যে গোপালগঞ্জ হয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পাশাপাশি বেশ কয়েকজন নেতার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। জানা গিয়েছে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বাড়ি, জেলা বিএনপির প্রাক্তন সভাপতির বাসভবন এবং কোটালীপাড়ায় এক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া একটি সুপারশপেও হামলা চালানো হয়। থানা চত্বরে বিক্ষোভকারীদের সেলফি তোলার দৃশ্যও সামনে এসেছে।

এই ঘটনার জেরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গের লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সহযোগীরা ষড়যন্ত্রের চেষ্টা করছে এবং জনগণ তা প্রতিহত করবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।