RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচন ঘিরে, একমঞ্চে দেখা গেল রাজনৈতিক নেতাদের

স্ট্র্যান্ড রোডে প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেল তৃণমূল এবং বাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের।

স্ট্র্যান্ড রোডে কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একমঞ্চে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মিত্র, অশোক দেব এবং বিমান বসু, সুজন চক্রবর্তীরা।

অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্যের এই পরিস্থিতিতে আলাদাভাবে ভাবলে চলবে না। তিনি আরও বলেন, সকলে মিলে একযোগে লড়াই না করলে একটি সাম্প্রদায়িক দল সুবিধা পেয়ে যাবে। বাম এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এই মঞ্চ থেকে একুশের লড়াইয়ে একজোট হওয়ার ডাক দেওয়া হয়।