RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

শীতের সন্ধ্যায় মোমোর জনপ্রিয়তা, জেনে নিন এর সুদীর্ঘ ইতিহাস

শীতের সন্ধ্যায় গরম মোমোর জনপ্রিয়তা তুঙ্গে, প্রায় ছ’শো বছর আগে তিব্বতে শুরু হয়েছিল এই সুস্বাদু পদের যাত্রা।

শীতের আমেজে মোমো এখন মানুষের অত্যন্ত পছন্দের এক খাবার। অফিস ফেরৎ বা সন্ধ্যার আড্ডায় এর কদর রয়েছে। তবে এই খাবারের ইতিহাস বেশ পুরনো। প্রায় ছ’শো বছর আগে বরফ ঢাকা তিব্বতে প্রথম এই পদের প্রচলন শুরু হয়েছিল। চরম ঠান্ডায় যখন খাবার পাওয়া কঠিন ছিল, তখন বেঁচে থাকার উপায় হিসেবে ময়দার মধ্যে মাংসের পুর দিয়ে ভাপিয়ে খাওয়ার রীতি চালু হয়। তিব্বতের গণ্ডি পেরিয়ে সেই খাবার একসময় নেপালে পৌঁছায়। কাঠমান্ডুর ব্যবসায়ীরা এই রেসিপি নিজেদের মতো করে জনপ্রিয় করে তোলেন। পরবর্তীতে ভারতের পাহাড়ি এলাকা এবং রাজধানীতে এই পদের বিস্তার ঘটে। ভারতের নানা প্রান্তে তিব্বতি শরণার্থীদের মাধ্যমে এর আগমন ঘটেছিল। বিশেষ করে ষাট ও সত্তরের দশকে এবং তার পরবর্তী সময়ে তিব্বতিরা দেশের বিভিন্ন অঞ্চলে বসতি গড়ার সময় এই খাবার সঙ্গে নিয়ে আসেন। নব্বইয়ের দশকের শেষের দিকে দিল্লির রাজপথে এই পদ সহজে পাওয়া শুরু হয়। ধীরে ধীরে তা সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এই খাবারে নানা পরিবর্তন এসেছে। এখন শুধু ভাপানো নয়, বরং ভাজা বা তন্দুরি মোমো পাওয়া যায়। সাধারণ মাংস ছাড়াও এতে পনির ও সয়াবিনের পুর ব্যবহার করা হচ্ছে। এককালের টিকে থাকার তাগিদে তৈরি খাবার আজ ভারতীয় জলখাবারের অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠেছে।