RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

রোনাল্ডোকে সম্মান, ৭ নম্বর জার্সির নকশায় বড় বদল পর্তুগালের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল পর্তুগাল ফুটবল ফেডারেশন, বদল করা হলো ৭ নম্বর জার্সির ফন্ট।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শ্রদ্ধা জানাতে বিশেষ পদক্ষেপ করল পর্তুগাল ফুটবল ফেডারেশন। সদ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকার স্মারক হিসেবে ৭ নম্বর জার্সির ফন্টে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিজাইনে সাত সংখ্যাটির মাঝে একটি বাড়তি রেখা রাখা হয়েছে। ফেডারেশন জানিয়েছে, রোনাল্ডোর দীর্ঘ ২৩ বছরের কেরিয়ার এবং অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অন্য কোনো ফুটবলার এই নির্দিষ্ট নকশার জার্সি পরবেন না। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি।

শনিবার মধ্যরাতে এক ম্যাচে পর্তুগালের এগারোজন ফুটবলারই মাঠে নেমেছিলেন ৭ নম্বর জার্সি পরে। ব্রুনো ফার্নান্ডেজ এবং বার্নার্দো সিলভারা মাঠে নেমেছিলেন এই বিশেষ জার্সি গায়ে। তবে কিংবদন্তি তারকাকে সম্মান জানানোর এই ম্যাচটিতে অবশ্য জয় পায়নি দল। ডেনমার্কের বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হতে হয়েছে তাদের।

ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়ে শ্রদ্ধা জানান রোনাল্ডোকে। মাঠেও প্রদর্শিত হয় একটি বিশেষ টিফো।