RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

পদ্মার তলদেশের কেবল বিকল, পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন বাংলাদেশের বহু গ্রাম

পদ্মা নদীর তলদেশে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গত পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন রয়েছে বাংলাদেশের প্রায় ৩৫টি গ্রাম।

পদ্মা নদীর বুক চিরে যাওয়া বিদ্যুতের তার কেটে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশের একটি অঞ্চলের বাসিন্দারা। গত পাঁচ মাস ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে প্রায় ৩৫টি গ্রামে। এর ফলে সমস্যার মুখে পড়েছেন দশ হাজারের বেশি মানুষ। নদীগর্ভে থাকা বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই ধরনের সংকটের মুখোমুখি হতে হয়েছিল এলাকাবাসীকে। ২০২৪ সালের নভেম্বর মাসেও নদীর তলার তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় প্রায় পনেরো মাস ধরে অন্ধকারে থাকতে হয়েছিল পুরো ইউনিয়নবাসীকে। প্রশাসনের তরফে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। বারবার একই সমস্যায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত এই বিদ্যুতের তার সারাই করে পরিষেবা চালুর দাবি তুলেছেন তাঁরা।