RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ফেডারেশনে দেনার পাহাড় জমেছে, আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন প্রফুলের

ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল বর্তমান প্রশাসনের আর্থিক নীতি ও ফুটবল পরিচালনার কড়া সমালোচনা করলেন।

ভারতীয় ফুটবল ফেডারেশনের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল। তিনি দাবি করেন, যখন দায়িত্ব ছেড়েছিলেন, তখন ফেডারেশনের তহবিলে ৫০ কোটি টাকা ছিল। বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের ঘাড়ে ৪৫ কোটি টাকার দেনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। কর্পোরেট সংস্থাগুলি ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন প্রফুল।

আসন্ন নির্বাচন ও ফুটবল প্রশাসনের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন প্রফুল। তাঁর দাবি, দেশের লিগ বা আইএসএল চালু রাখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হস্তক্ষেপ করতে হয়েছে, যা অতীতে কোনওদিন হয়নি। ফেডারেশনের বর্তমান পরিচালনার তীব্র সমালোচনা করে তিনি জানান, সবাইকে একসঙ্গে মিলে ভারতীয় ফুটবলকে ফের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে।