কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
দেড়শো বছরে পা দিল প্র্যাট মেমোরিয়াল স্কুল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল
দেড়শো বছর পূর্ণ করল কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুল। বিদ্যালয়ের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল।
কলকাতার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান প্র্যাট মেমোরিয়াল স্কুলের সার্ধ শতবর্ষের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮৭৬ সালে যাত্রা শুরু করা এই বিদ্যালয়টি সম্প্রতি দেড়শো বছর পূর্ণ করল। বিদ্যালয়ের মূল মন্ত্র হল ঈশ্বর ও গির্জার জন্য। রাজ্যপাল আর এন রবি এই উৎসবের সূচনা করেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে ওঠার বার্তা দেন। পাশাপাশি, পড়ুয়াদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি শৃঙ্খলাপরায়ন হওয়ার পরামর্শ দেন তিনি। প্রতিকূল পরিস্থিতিকে শিক্ষার সুযোগ হিসেবে বেছে নেওয়ার কথাও বলেন রাজ্যপাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং কবি জয় গোস্বামী।
উৎসবের অঙ্গ হিসেবে পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নাচ ও গানের পাশাপাশি তাদের আবৃত্তি দর্শকদের প্রশংসা কুড়োয়। এছাড়া বিদ্যালয় চত্বরে বিজ্ঞান ও রোবোটিক্স মডেল প্রদর্শনী, হোম সায়েন্সের প্রজেক্ট এবং ফুল প্রদর্শনী করা হয়। পড়ুয়াদের তৈরি এই সমস্ত প্রদর্শনীতে তাদের মেধা ও পরিশ্রমের প্রকাশ ঘটেছে। অভিভাবকদের সুবিধার জন্য অনুষ্ঠান প্রাঙ্গণে বড় পর্দার ব্যবস্থা রেখেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।