RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

২১ নভেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইন মেট্রোর

চলতি মাসের একুশ তারিখ রাজ্য সফরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, উদ্বোধন হতে পারে মেট্রো প্রকল্পের।

চলতি মাসের ২১ তারিখে ফের কলকাতা সফরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সফরে তাঁর হাত ধরে একাধিক প্রকল্পের সূচনা হতে পারে। বিশেষ করে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। বর্তমানে এই লাইনে মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত চালু রয়েছে। চিংড়িঘাটার জট কাটানোর পর সম্প্রসারিত অংশের কাজ শেষ হয়েছে।

প্রশাসনিক কাজের পাশাপাশি দলের নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে রাজ্য বিজেপির পক্ষ থেকে এখনও প্রধানমন্ত্রীর চূড়ান্ত সূচি জানানো হয়নি। এই সফর সফল হলে দক্ষিণ কলকাতার সঙ্গে সরাসরি তথ্যপ্রযুক্তি তালুকের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।