ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ, দিল্লিতে ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাল জাগো সনাতনীরা।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাল জাগো সনাতনীরা। ওপার বাংলায় নতুন করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই প্রতিবাদের ঘটনা সামনে এল। সম্প্রতি শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি সহ তিনজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মুজিব কন্যার দেশে ফেরার জল্পনা ও আওয়ামী লিগের কর্মসূচি ঘিরে সম্প্রতি ওপার বাংলায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতির মাঝেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে দিল্লির ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেন সনাতনী সংগঠনের সদস্যরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ওপার বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং বিভিন্ন ঘটনার জেরে প্রতিবেশী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল।