ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর, পালটা আক্রমণ বিজেপির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন। তাঁর দাবি, কে দেশবিরোধী এবং কে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, সেই সমস্ত তথ্য তাঁর ফোনে রয়েছে। মুখোমুখি বিতর্কে বসলেই সব পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফোনে আড়ি পেতেছেন এবং তিনি সব জানেন।নয়াদিল্লিতে এই মন্তব্য করার পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাহুলের এই অভিযোগের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি দাবি করেছেন, অপরাধবোধ থেকেই এ ধরণের অবান্তর ও ভিত্তিহীন মন্তব্য করছেন কংগ্রেস নেতা। অতীতে রাফাল ইস্যুতেও সুপ্রিম কোর্টে তিরস্কৃত হতে হয়েছিল বলে মনে করিয়ে দিয়েছেন বিজেপি নেতা।রাজনৈতিকভাবে হইচই ফেলতে রাহুল গান্ধী এই ধরনের মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছে শাসকদল।