RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

জেনেলিয়াকে কোলে নিয়ে রীতেশের ছবি, শেয়ার করলেন রাহুল গান্ধী

বিতর্কের মাঝেই রীতেশ ও জেনেলিয়ার একটি ছবি শেয়ার করে নতুন চর্চা শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

অভিনেতা রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজার একটি ছবি শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সম্প্রতি সোনিয়া গান্ধীর স্মৃতিকথার উদ্বোধনী অনুষ্ঠানে বাবা-রাজীব ও মা-সোনিয়ার দাম্পত্য নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। তিনি জানান, খাবার খাওয়ার সময় বাবার কোলে থাকতেন মা। রাহুলের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের মাঝেই স্ত্রী জেনেলিয়াকে কোলে বসিয়ে একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন রীতেশ দেশমুখ। রীতেশের বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। রীতেশ-জেনেলিয়ার সেই রোমান্টিক ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন রাহুল গান্ধী। ছবির ক্যাপশনে কোনো শব্দ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে একটি হিন্দি সিনেমার গান জুড়ে দেন তিনি। রীতেশ ও জেনেলিয়ার শেয়ার করা এই ছবি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা।