RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে

ভাইফোঁটার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কালীপুজোর আবহের মাঝেই সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার উপকূলের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।