RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

আজ থেকে টানা তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পারদ পতনেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এই পরিবর্তন বজায় থাকতে পারে। অর্থাৎ ভাইফোঁটার দিনগুলিতেও বৃষ্টির মুখোমুখি হতে পারে রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকার উপর একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বর্তমানে এটি উত্তর-পূর্ব বিহারের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবের ফলেই আবহাওয়ার এই পটপরিবর্তন বলে মনে করা হচ্ছে।