RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজবাড়ির পুজোয় মুখ্যমন্ত্রীর না আসা নিয়ে মুখ খুললেন রানি মা

কৃষ্ণনগরে এসেও রাজবাড়ি না যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন রানি মা অমৃতা রায়।

কৃষ্ণনগরে এসেও রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোয় মুখ্যমন্ত্রী কেন আসেননি, তা নিয়ে মুখ খুললেন রানি মা অমৃতা রায়। মঙ্গলবার কৃষ্ণনগরে একাধিক পুজোয় গেলেও রাজবাড়ি যাননি মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রানি মা জানান, ঈশ্বর না চাইলে কিছু হয় না। স্বামী মৃত্যুর পর এটি তাঁর প্রথম পুজো। ছেলেকে সঙ্গে নিয়ে সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন তিনি। রাজবাড়ির ঐতিহ্য বজায় রেখে পুজো হচ্ছে বলে জানান অমৃতা। তিনি জানান, এই পুজো সকলের মঙ্গল কামনায় নিবেদিত। সবার সুস্থতা ও শান্তির প্রার্থনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মঙ্গলবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন। ব্যস্ত সূচির কারণে তাঁর পক্ষে রাজবাড়ি যাওয়া সম্ভব হয়নি।