বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
বিহারের ব্র্যাড পিট বললেন নিজেকে, করণ জোহরের শোয়ে মন্তব্য রবি কিষানের
করণ জোহরের শোয়ে গিয়ে নিজেকে ‘বিহারের ব্র্যাড পিট’ বলে সম্বোধন করলেন সাংসদ-অভিনেতা রবি কিষান।
রাজনীতির ময়দান থেকে বিনোদুনিয়া, নিজের মন্তব্য নিয়ে বরাবরই চর্চায় থাকেন রবি কিষান। সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোয়ের নবম সিজনে অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন এই সাংসদ-অভিনেতা। সেই অনুষ্ঠানেই নিজেকে ‘বিহার কা ব্র্যাড পিট’ বলে সম্বোধন করেন তিনি। দীর্ঘ দিন ধরেই তিনি এই নামে নিজেকে ডেকে আসছেন বলে জানান।
করণ জোহর জানতে চান, এই তকমা যে এত জনপ্রিয় হবে, তা তিনি আগে আন্দাজ করেছিলেন কি না। উত্তরে রবি জানান, জীবনে নানা ধাক্কা সামলে তিনি শিখেছেন যে কেউ নিজের হয়ে প্রচার করে না, তাই নিজের ঢাক নিজে পেটানোই ভালো। মানুষ কী ভাববে, তা নির্ভর করে জনসমক্ষে নিজেকে কীভাবে তুলে ধরা হচ্ছে তার উপর।
নিজের ভুল স্বীকার করার বিষয়েও কথা বলেন ভোজপুরী সুপারস্টার। তিনি জানান, তিনি ভুল করেন এবং তার দায়িত্বও নেন। তিনি নিজেকে সাংসদ হিসেবে উল্লেখ করলেও ঈশ্বর নন বলেই দাবি করেন। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং তাঁর কিছু সংলাপের ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি জানান, এই বয়সে জেন জি’র কাছে এমন জনপ্রিয়তা পাবেন তা তিনি ভাবতেই পারেননি।