RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ম্যাচ চলাকালীন রেফারিকে সরানোর সিদ্ধান্ত, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আজব ঘটনা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের একটি ম্যাচে ভুল ফুটবলারকে কার্ড দেখানোর অভিযোগে মাঝপথেই সরিয়ে দেওয়া হল রেফারিকে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের একটি ম্যাচে মাঝপথেই রেফারিকে বদলে দেওয়া হল। আবু ধাবির ঘরের মাঠে আল জাজিরার মুখোমুখি হয়েছিল গোল গোহার। ম্যাচটি আল জাজিরা ১–০ গোলে জেতে। গোল করেন তালিস্কা। খেলার ৩২ মিনিটে তৈরি হয় বিতর্ক। মাঠের মাঝে ফাউলের ঘটনায় রেফারি হান্না হাত্তাব গোল গোহারের ফুটবলারকে কার্ড না দেখিয়ে আল জাজিরার গোলকিপারকে হলুদ কার্ড দেখান। ঘটনার সঙ্গে গোলকিপারের কোনো যোগ ছিল না। এই অদ্ভুত সিদ্ধান্তের পর আল জাজিরার ফুটবলাররা অবাক হয়ে যান। গোল গোহারের কোচ চিৎকার করে অভিযোগ করেন যে রেফারি মদ্যপ অবস্থায় রয়েছেন। দুই পক্ষই আয়োজকদের কাছে অভিযোগ জানায়। পরিস্থিতি খতিয়ে দেখে বিরতির সময় রেফারি হাত্তাবকে সরিয়ে দেওয়া হয়। বাকি সময় ম্যাচ পরিচালনা করেন চতুর্থ রেফারি। তবে রেফারির মদ্যপ থাকার কথা মানতে চায়নি এএফসি কর্তৃপক্ষ।