RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

সম্পর্কের টানাপোড়েন, ঝগড়ার সময় যে কথাগুলো বলা উচিত নয়

পরিবারের সঙ্গে বা সঙ্গীর সঙ্গে মতানৈক্য হতেই পারে, তবে রাগের মাথায় এমন কিছু কথা বলা উচিত নয় যা সম্পর্কের চিরস্থায়ী ক্ষতি করতে পারে।

পরিবারে মতানৈক্য এবং ভুল বোঝাবুঝি খুবই স্বাভাবিক বিষয়। তবে রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে ফেলেন, যার ক্ষত দীর্ঘদিন থেকে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিবারের সঙ্গে বা সঙ্গীর সঙ্গে ঝগড়ার সময় কয়েকটি বিশেষ কথা বলা থেকে বিরত থাকা উচিত।

প্রথমত, ঝগড়ার সময় কখনোই বলা উচিত নয় যে আপনার জীবনে অপর মানুষটির কোনও প্রয়োজন নেই। এই ধরনের মন্তব্য সম্পর্কের ভিত নড়িয়ে দিতে পারে। ক্ষমা চেয়ে নিলেও এর ক্ষত মনে থেকে যায়।

দ্বিতীয়ত, অতীতে ঘটে যাওয়া সমস্ত ভুল বর্তমানের অশান্তির মধ্যে টেনে আনা ঠিক নয়। ‘সবসময়’ শব্দটি ব্যবহার করে ছোট মতপার্থক্যকে বড় করে তুললে সমস্যার সমাধান কঠিন হয়ে পড়ে।

তৃতীয়ত, অশান্তির মাঝে সঙ্গীকে বলা উচিত নয় যে তাঁকে নিয়ে সবাই বিরক্ত। এই ধরনের কথায় মানুষ কোণঠাসা ও অপমানিত বোধ করেন। পাশাপাশি, স্বামী বা প্রেমিকের সঙ্গে তর্কের সময় প্রাক্তনের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকাই ভালো। এতে মনে গভীর আঘাত লাগে।

চতুর্থত, দূরত্ব বজায় রাখা প্রয়োজন হলে তা শালীনভাবে জানানো উচিত। ‘কথা বলব না’-র মতো বাক্য হুমকি হিসেবে ব্যবহার না করে বরং বলা ভালো যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।