ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ছাড়াল ৬ শতাংশ, দু’বছরে সর্বোচ্চ দেশের খুচরো মূল্যবৃদ্ধি
রিজার্ভ ব্যাঙ্কের সহনসীমা পেরিয়ে অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধি পৌঁছাল ৬.০৯ শতাংশে।
দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আবারও বৃদ্ধি পেল। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে ৬.০৯ শতাংশে। যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই বেশি।
রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা হল ৪ শতাংশ। এর পাশাপাশি মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সহনসীমা ছিল ৬ শতাংশ। সাম্প্রতিক পরিসংখ্যানে সেই সহনসীমাও পেরিয়ে গিয়েছে। প্রায় দু’বছর পর এই প্রথম খুচরো মূল্যবৃদ্ধি এত বেশি পরিমাণে বৃদ্ধি পেল। এর আগে ২০২৪ সালের অক্টোবরে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ৬ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল।
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মুদ্রাস্ফীতির হার আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের পকেটে চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।