RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দেশের খুচরো বাজারে বাড়ল মূল্যবৃদ্ধি, শান্তনুর সম্পত্তি বাজোপ্ত করল ইডি

দেশে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছয় শতাংশ পেরিয়ে গিয়েছে এবং দুর্নীতি মামলায় শান্তনু সিন্হা বিশ্বাসের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

দেশে আবার বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার এবার ছয় শতাংশের ঘর ছাড়িয়ে গিয়েছে। গত দুবছরের মধ্যে যা সর্বোচ্চ। রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার চেয়েও এই হার এখন বেশি। উৎসবের মাস অক্টোবরে খাদ্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে। বিশেষ করে ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন ও আদার দাম ঊর্ধ্বমুখী। দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলেছেন নীতি আয়োগের সহ-সভাপতি অশোক লাহিড়ী।

অন্য একটি ঘটনায়, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে শান্তনু সিন্হা বিশ্বাসের প্রায় দুই কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার দাবি, কলকাতার তিনটি ফ্ল্যাট এবং কান্দির একটি বাড়ি দুর্নীতির টাকা দিয়েই কেনা হয়েছিল। জয় এস কামদার ও সোনা পাপ্পুর সঙ্গে তাঁর বেআইনি লেনদেন ছিল বলে অভিযোগ। এর আগে কলকাতা পুলিশের প্রাক্তন এই ডেপুটি কমিশনারের বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনার গয়না, গাড়ি ও রিভলভার বাজেয়াপ্ত করা হয়েছিল। জমি দখল ও বেআইনি নির্মাণের একাধিক অভিযোগে গত মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।