পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
আবাসের টাকা ফেরতের কড়া বার্তা, ৩০ নভেম্বরের মধ্যে টাকা দিতে হবে অযোগ্যদের
আবাস যোজনার টাকা ফেরাতে হবে অবৈধ ও অযোগ্য প্রাপকদের, নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।
আবাস যোজনার অবৈধ ও অযোগ্য প্রাপকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবার সাফ জানিয়ে দিলেন মুখ্যসচিবও।
শুক্রবার নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই পর্বে ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ মিলেছে। পাশাপাশি ১২ হাজার অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের টাকা পেয়েছেন। যাঁদের মধ্যে ইতিমধ্যেই এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার অযোগ্য উপভোক্তাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যথায় আইনি জটিলতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিট গঠন করে সিআইডি তদন্ত করা হবে। কে বা কারা এই ভুয়ো উপভোক্তাদের নাম সুপারিশ করেছিলেন, তাতিও খতিয়ে দেখা হবে। আধিকারিক স্তরে ত্রুটি থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বক্তব্যের রেশ ধরেই মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, অনুপস্থিত, স্থানান্তরিত বা ভুয়ো উপভোক্তাদের পাশাপাশি যাঁদের ভুলভাবে যোগ্যদের তালিকায় ঢোকানো হয়েছে, তাঁদেরও টাকা ফেরত দিতে হবে। সরকারের সর্বস্তরে দুর্নীতি রুখতে ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন শাখাকে সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়।