ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
অসমে কন্টেনারের সঙ্গে সংঘর্ষ, মৃত ২৩
অসমের গোলাঘাট জেলায় কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন ২৩ জন যাত্রী।
অসমের গোলাঘাট জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কাজিরাঙা অভয়ারণ্যের কাছে একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীদের নিয়ে চলা একটি ট্রাভেলার গাড়ির। এই ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৭১৭ নম্বর জাতীয় সড়কের ওপর কোহরা রেঞ্জের চা বাগানের সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাতে যাত্রীবোঝাই গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে এই মারাত্মক সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।