RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

দলের টানেই প্রত্যাবর্তন, মুম্বইয়ের দায়িত্ব নেওয়া নিয়ে মুখ খুললেন রোহিত

তিন মরশুমের ব্যর্থতার পর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরেছেন রোহিত শর্মা। প্রথম দিকে দায়িত্ব নিতে না চাইলেও স্ত্রীর সঙ্গে আলোচনা এবং দলের কর্ণধারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদল করেন তিনি।

তিন মরশুমের ব্যর্থতার পর আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব নিলেন রোহিত শর্মা। তবে প্রথমে এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না তিনি। রোহিত জানান, স্ত্রীর সঙ্গে আলোচনার পর এবং দলের কর্ণধার আকাশ আম্বানির সঙ্গে দীর্ঘ কথাবার্তার পরেই তিনি সিদ্ধান্ত বদল করেন। মনে হয়েছিল দলের এখন একটি সঠিক দিশা প্রয়োজন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার আগে মনকে বুঝতে সময় লেগেছে। ২০১৩ সালে প্রথমবার মুম্বইয়ের দায়িত্ব নিয়েছিলেন তিনি। দীর্ঘ ১২-১৩ বছরের অভিজ্ঞতা থাকলেও অধিনায়কত্ব সবসময়ই চ্যালেঞ্জিং বলে মনে করেন রোহিত। ২০২০ সাল থেকে ট্রফিখরায় ভুগছে মুম্বই। গত মরশুমগুলোতে হার্দিক পাণ্ডিয়া দলের অধিনায়ক ছিলেন। তবে এবার দলের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চান রোহিত। এখনই ট্রফির কথা না ভেবে ক্রিকেটারদের চাপমুক্ত রাখা এবং খেলা উপভোগ করার উপরেই জোর দিচ্ছেন তিনি। দলের নতুন কোচিং স্টাফ এবং কায়রন পোলার্ডের মতো পুরনো সতীর্থদের পাশে পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী রোহিত। সমর্থকদের বিশ্বাস আবার ফিরিয়ে আনাই এখন তাঁদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।