বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বাগদান, আইনি জটে বিপাকে রুশ যুগল
নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বাগদান সেরে আইনি জটে পড়েছেন রাশিয়ার এক যুগল।
নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বাগদান সেরে বিপাকে পড়েছেন রাশিয়ার এক যুগল। আমেরিকা থেকে তাঁদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে গত জুলাই মাসে। রাশিয়ার নাগরিক ইভান বিয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ ১ হাজার ৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় ওঠেন। সেখানে তাঁরা শান্তি ও প্রেমের বার্তা লেখা পতাকা ওড়ান এবং আংটি বদল করেন। প্রায় ১০ মিনিট সেখানে কাটিয়ে নিচে নামতেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির এজলাসে শুনানির মুখোমুখি হয়েছেন ওই যুগল। তাঁদের আইনজীবী নোয়ার বিয়াল জানান, আইনি জটে তাঁরা জেল ও দেশ থেকে বহিষ্কারের মুখে পড়েছেন। রাশিয়া ফিরে গেলে তাঁদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে দাবি করেছেন আইনজীবী।