RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা, ভূমধ্যসাগরে ডুবল রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় ভূমধ্যসাগরে ডুবে গেছে রাশিয়ার একটি আধুনিক যুদ্ধজাহাজ।

লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ডোবেন রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। রবিবার ভোরের দিকে ওই বন্দরে জ্বালানি সংগ্রহের কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজটি ভূমধ্যসাগরের জলে ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে খবর। হামলার স্থানটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। রুশ যুদ্ধজাহাজটিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছিল।

রবিবার ভোরে ঘটা এই ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কতৃপক্ষ এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।