RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

মুক্তি পেল সব্যসাচী ও পায়েল অভিনীত ছবি সাধক বামাক্ষ্যাপা

বীরভূমের সাধক বামাক্ষ্যাপার জীবন নিয়ে তৈরি নতুন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরি।

বীরভূমের আটনা গ্রামের পটভূমিতে তৈরি হয়েছে নতুন ছবি সাধক বামাক্ষ্যাপা। ১৮৮৩ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা বামদেবের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন মুখ্য অভিনেতা সব্যসাচী চৌধুরি।

ছবির প্রথম অংশে শিশু বামার ভূমিকায় অভিনয় করেছে শঙ্খদীপ। বামার বাবার ভূমিকায় সাহেব চট্টোপাধ্যায়ের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এ ছাড়া বামার মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা চট্টোপাধ্যায়।

বামা বড় হওয়ার পর তাঁর চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরি। মন্দিরে দেবী তারার প্রতি তাঁর অগাধ ভক্তি এবং সংসারের প্রতি উদাসীনতা ছবির মূল বিষয়। সমাজের নানা শোষণ, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বামার লড়াই এবং তাঁর অলৌকিক জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। ছবিতে বিভিন্ন শ্যামাসংগীত গেয়েছেন মনোময় ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং অতনু মিশ্র।