RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

নতুন গানের জন্য কটাক্ষের মুখে সলমন, সমালোচনার ঝড় নেটপাড়ায়

দেশাত্মবোধক ছবিতে মদিরাপানের প্রচার এবং সেনার জওয়ানদের নিয়ে দৃশ্য দেখানোর অভিযোগে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন সলমন খান।

বলিউড অভিনেতা সলমন খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’-র নতুন গান ‘মদিরাপান’ প্রকাশ্যে আসার পরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। দেশাত্মবোধক ছবিতে এ ধরনের গানের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন নেটনাগরিকদের একাংশ।

সম্প্রতি মুক্তি পাওয়া এই গানে খাকি উর্দিতে দেখা গিয়েছে সলমনকে। তবে গানের নাম ‘মদিরাপান’ এবং দৃশ্যে সেনাজওয়ানদের হাতে পানীয়ের বোতল নিয়ে উল্লাসের দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সমালোচকদের মতে, একটি দেশাত্মবোধক চলচ্চিত্রে এমন দৃশ্য সেনবাহিনীর অপমান। এর আগে এই ছবিরই অন্য একটি গান নিয়েও ট্রোলের শিকার হতে হয়েছিল অভিনেতাকে।

চলচ্চিত্রটিতে সুর দিয়েছেন হিমেশ রেশমিয়া এবং গানটির কথা লিখেছেন সমীর অঞ্জন। কোরিওগ্রাফি করেছেন মুদাসসর খান। গানটির লিরিকস এবং দৃশ্যপট নিয়ে শুধু সলমন নন, সমালোচনার মুখে পড়েছেন ছবির অন্যান্য কলাকুশলীরাও।