বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
ম্যাটারনিটি শুট নিয়ে সামান্থার ছবি, নেটপাড়ায় শুরু চর্চা
ফ্যাশন বা আতিশায্যের তোয়াক্কা না করে একেবারে সহজভাবে মাতৃত্বকালীন ছবি শেয়ার করে নেটদুনিয়ায় চর্চায় এলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
ফ্যাশনের তোয়াক্কা না করে একেবারে সহজভাবে মাতৃত্বকালীন ছবি শেয়ার করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোফায় বসে জামা তুলে স্ফীতোদর দেখিয়ে পোজ দেওয়ার একটি ছবি তিনি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ধরে নিন এটাই তাঁর ম্যাটারনিটি শুট। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মধ্যেও মাতৃত্বকালীন ফটোশুট এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এর আগে দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, বিপাশা বসুরা নানা পোশাকে ফটোশুট করে চর্চায় এসেছিলেন। কিন্তু সামান্থার এই সাধারণ ছবি প্রকাশ্যে আসার পরেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। একাংশের দাবি, অন্য নায়িকাদের ব্যয়বহুল ম্যাটারনিটি ফটোশুটকে হয়তো ব্যঙ্গ করতেই এমন ক্যাপশন দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে সমালোচনায় মুখর হলেও, অনেকেই তাঁর এই সাবলীল রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। প্রথমবার কোনো অভিনেত্রীকে এমন সহজভাবে মাতৃত্বের মুহূর্ত ভাগ করে নিতে দেখলেন বলে জানিয়েছেন অনুরাগীরা।