খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
স্যান্ডপেপারগেট ক্রোনিয়ের ফিক্সিংকেও ছাড়িয়ে যাবে, মন্তব্য বয়কটের
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট জানিয়েছেন, স্যান্ডপেপারকেটের ঘটনা হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটার থেকেও গুরুতর।
আট বছর আগের বল বিকৃতির ঘটনা বা স্যান্ডপেপারগেট দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটার থেকেও গুরুতর বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট। তিনি মনে করেন, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে এই ঘটনায় স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে যে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল, তা যথেষ্ট ছিল না। তাঁর মতে, ওই দুই ক্রিকেটারের অন্তত পাঁচ বছরের জন্য শাস্তি পাওয়া উচিত ছিল।
ইংল্যান্ডের একটি দৈনিকে নিজের কলামে বয়কট লিখেছেন, স্যান্ডপেপারকেটের ঘটনা একটি গোটা দলের প্রতারণা ছিল। তাঁর দাবি, এই পরিকল্পনায় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফেরা সকলেই যুক্ত ছিলেন। পরে সমস্ত দায় কেবল তিন ক্রিকেটারের উপর চাপিয়ে দেওয়া হয়। বয়কটের মতে, এটি কোনও আকস্মিক সিদ্ধান্ত ছিল না, বরং ম্যাচ জেতার জন্য পূর্বপরিকল্পিত প্রতারণা ছিল।
উল্লেখ্য, ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটার ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁকে আজীবন নির্বাসিত করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে তুলনা করে বয়কট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বল বিকৃতির ঘটনা আরও বড় কেলেঙ্কারি। সে সময় ক্যামেরন ব্যানক্রফটকে ন’মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে বারো মাসের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কোচিং স্টাফদের বিরুদ্ধে সেভাবে কোনও পদক্ষেপ করা হয়নি।