RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

সারা-রাজবীরের বিয়ের গুঞ্জন উড়ল, খবরটি ভিত্তিহীন জানাল ঘনিষ্ঠ সূত্র

সানি দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে সারা তেন্ডুলকরের বিয়ের গুঞ্জন ছড়ালেও তা উড়িয়ে দিয়েছে সারার ঘনিষ্ঠ সূত্র।

সানি দেওলের কনিষ্ঠপুত্র রাজবীর দেওলের সঙ্গে শচীনকন্যা সারা তেন্ডুলকরের বিয়ের জল্পনা শুরু হয়েছে। সোমবার মুম্বইয়ের সিনেপাড়ায় এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর আগে সারার সঙ্গে শুভমান গিলের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা ভেঙে গিয়েছে বলে খবর। নতুন গুঞ্জনে বলা হচ্ছে, ধর্মেন্দ্রর নাতি রাজবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারা। তবে এই জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন সারার এক ঘনিষ্ঠ সূত্র। ওই সূত্রের দাবি, খবরটি একেবারেই ভিত্তিহীন। সারা ও রাজবীর কখনও একে অপরের সঙ্গে দেখাও করেননি। সারা অবিবাহিত এবং নিজের কাজে ব্যস্ত রয়েছেন। এমন অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর জল্পনায় সারা নিজে মুখ খুলবেন না বলেই জানানো হয়েছে।