RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

আমেরিকায় ধাক্কা, ৮০০ প্রেক্ষাগৃহে বন্ধ রামায়ণের স্ক্রিনিং

আমেরিকার আটশোটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হল নীতিশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’।

বিদেশে রেকর্ড ব্যবসা করার পরেও ধাক্কা খেল নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। টিকিট বিক্রি কমে যাওয়ায় মার্কিন মুলুকের আটশোটি সিনেমাহল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছবিটি। আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স অফ টেলিভিশন।

চলতি মাসের ৫ তারিখে বিশ্বের একশোটিরও বেশি দেশে প্রায় ৫৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছিল এই মহাকাব্যিক ছবি। প্রথমে আমেরিকার ১,৪০০টিরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তির দ্বিতীয় সপ্তাহ থেকেই স্ক্রিন সংখ্যা কমতে শুরু করে। দ্বিতীয় সপ্তাহে আমেরিকার তিনশোটির বেশি স্ক্রিন থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল।

গত শুক্রবার আমেরিকার প্রেক্ষাগৃহগুলিতে ছবিটির প্রদর্শন সংখ্যা আরও কমে যায়। টিকিট বিক্রিতে ভাটা পড়ার কারণেই হলগুলি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে ছবিটির বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহে প্রভাব পড়তে পারে।

এত কিছুর পরেও ছবিটি ইতিমধ্যেই বিদেশের বাজার থেকে আঠারো দিনে ৫৬৭ কোটি টাকা আয় করেছে। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ছবিটিকে পেছনে ফেলে আমেরিকায় সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমাও অর্জন করেছে নীতেশ তিওয়ারির এই ছবি।