RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ফরাক্কায় দ্বিতীয় সেতুর উদ্বোধন, উত্তরবঙ্গ যাতায়াত আরও সহজ

উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটাতে ফরাক্কার দ্বিতীয় সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ী।

উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম করতে ফরাক্কার দ্বিতীয় সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ী। এই নতুন সেতু চালু হওয়ার ফলে উত্তরবঙ্গে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে জাতীয় সড়ক সংক্রান্ত যে সমস্ত কাজ বাকি ছিল এবং রাজনৈতিক কারণে যে কাজগুলি আটকে ছিল, তা এবার দ্রুত সম্পন্ন হবে। রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ফরাক্কায় অতিরিক্ত সেতুর দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ ও পরিবহণ সঙ্গে যুক্ত ব্যক্তিরা। নতুন এই সেতুটি চালু হওয়ার পর দীর্ঘ যানজট এবং যাতায়াতের নানা সমস্যা থেকে রেহাই মিলবে বলেই মনে করা হচ্ছে।