খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
আইপিএলে বাংলাদেশের ৭ ক্রিকেটার, প্রস্তাব পাঠিয়েছিল বিসিসিআই
বিসিসিআইয়ের পাঠানো প্রস্তাবে সাড়া দিয়ে আইপিএলে খেলার জন্য নাম নথিভুক্ত করলেন সাত বাংলাদেশি ক্রিকেটার।
আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিসিসিআইয়ের পাঠানো প্রস্তাবে সাড়া দিয়ে আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন সাত বাংলাদেশি ক্রিকেটার। বোর্ড সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সূত্র মারফত জানা যায়, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও খেলোয়াড় পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আহ্বানে সাড়া দিয়ে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, হাসান ও তৌহিদ হৃদয়। এখন দেখার বিষয়, আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি দল এই সাত ক্রিকেটারের মধ্য থেকে কাউকে দলে নেয় কি না।
গত মরশুমে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। কেকেআর তাঁকে দলে নিলেও শেষ মুহূর্তে সুরক্ষার কারণ দেখিয়ে তাঁকে না খেলানোর নির্দেশ দিয়েছিল বোর্ড। এর জেরে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের বোর্ডের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে বলে খবর। এখন দেখার শেষ পর্যন্ত কোনও দল তাঁদের নেয় কি না।