RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

গুজরাটে ভয়াবহ ট্রাকের ধাক্কা, শিশু ও নারীসহ মৃত ৭

গুজরাটের কচ্ছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উত্তরপ্রদেশের একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে, শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুজরাটের কচ্ছে যাত্রীবাহী গাড়ি ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু, দুই মহিলা ও দুই পুরুষ। পরিবারটি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং কচ্ছের রণ থেকে ভুজ হয়ে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উত্তরপ্রদেশে মৃতদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। কচ্ছ পশ্চিম পুলিশ কন্ট্রোল রুমের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন। উত্তরপ্রদেশের ওই পরিবারটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সমস্ত দেহাংশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।