RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

হরিণঘাটায় পথ দুর্ঘটনা, বিয়েবাড়ি থেকে ফেরার পথে মৃত ১৭ বছরের তরুণ

নদীয়ার হরিণঘাটায় রাতের বেলা অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ১৭ বছর বয়সি তরুণের।

নদীয়ার হরিণঘাটায় গাড়ি ও বাইকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৭ বছরের এক ফটোগ্রাফার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম মুন্না মণ্ডল। তাঁর বাড়ি হরিণঘাটার কুরুমবেলিয়া এলাকায়।

শুক্রবার উত্তর ২৪ পরগনার রাজবেড়িয়া অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার কাজ করতে গিয়েছিলেন ওই তরুণ। কাজ শেষে গভীর রাতে বাইক নিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিলেন তিনি। সেই সময় বড়জাগুলিয়া থেকে হরিণঘাটার পথে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁর বাইকে পেছন থেকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারের একটি খুঁটিতে গিয়ে ধাক্কা মারে।

সকালে স্থানীয় পথচলতি মানুষের নজরে এলে তাঁকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ।

পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেট করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ঘাতক গাড়িটির কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।