RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

দুবাইয়ে নিজের আবাসন প্রকল্পের উদ্বোধনে গৌরীকে নিয়ে রসিকতা শাহরুখের

দুবাইয়ে নতুন আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী গৌরীর শাসন নিয়ে মজার ছলে মন্তব্য করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

দুবাইয়ের মেরিটাইম সিটিতে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই দায়ুব’ নামে একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন শাহরুখ খান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহর। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোশগল্পে মেতে ওঠেন অভিনেতা। বাড়িতে স্ত্রী গৌরী খানের শাসন যে অপ্রতিদ্বন্দ্বী, তা মজার ছলে স্বীকার করে নিলেন শাহরুখ। সঞ্চালক করণ জোহর তাঁকে প্রশ্ন করেন, বাড়িতে এমন কোনও কাজ আছে যা করার অনুমতি তাঁর নেই? উত্তরে শাহরুখ জানান, বাড়িতে তাঁর কোনো সিদ্ধান্তই কার্যকর হয় না। এমনকি বিছানায় বসে খাওয়ার অনুমতিও নেই তাঁর। বাড়ির অন্দরসজ্জা, রং কিংবা আসবাবপত্র— সব বিষয়েই গৌরীর চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে হয় তাঁদের। শাহরুখের কথায়, বাড়ির বাইরে তিনি স্বাধীন হলেও অন্দরমহলে গৌরীর সিদ্ধান্তই শেষ কথা। আরিয়ান ও সুহানাও সেখানে কোনো কর্তৃত্ব ফলাতে পারে না। করণ জোহর যখন তাঁকে জিজ্ঞেস করেন যে, বক্স অফিসের চেয়েও তিনি কি স্ত্রীকে বেশি ভয় পান, তখন শাহরুখ তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর একটি সংলাপ ধার করে উত্তর দেন। তিনি বলেন, “আমি ভয় নই, আমি আতঙ্ক।”