RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

শান্তি ও সম্প্রীতির বার্তা শাহরুখের, স্মরণ ২৬/১১ শহিদদের

মুম্বইয়ের এক অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে ২৬/১১ থেকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করলেন অভিনেতা শাহরুখ খান।

মুম্বইয়ে আয়োজিত একটি শান্তি বিষয়ক অনুষ্ঠানে শান্তি ও মানবতার বার্তা দিলেন অভিনেতা শাহরুখ খান। তিনি জানান, দৈনন্দিন জীবনে হিংসার পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। ভয়কে দূরে সরিয়ে বিশ্বাস এবং সংঘাতের বদলে ঐক্যের উপর জোর দেন অভিনেতা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের ছোট ছেলে আব্রামের একটি প্রশ্নের কথাও তুলে ধরেন শাহরুখ। তিনি জানান, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা যায়, তা জানতে চেয়েছিল তার ছোট ছেলে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, সকলে মিলে একসঙ্গে মিলে থাকার সিদ্ধান্ত নিলেই শান্তি ফিরে আসে।

এছাড়া ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হানা এবং সাম্প্রতিক দিল্লির বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান শাহরুখ। দেশের সুরক্ষায় নিয়োজিত সেনাকর্মীদের সাহস ও আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি। বৈষম্য ভুলে সকলকে মানবিক হওয়ার আহ্বান জানান অভিনেতা।