RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

কফি উইথ করণের গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ, জল্পনা মায়ানগরীতে

করণ জোহরের টক শোয়ের অন্তিম মরশুমের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন শাহরুখ খান।

করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর অন্তিম মরশুমের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন শাহরুখ খান। মায়ানগরীর সিনেপাড়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে এই মরশুমের প্রথম পর্বে সলমন খানকে দেখা গিয়েছিল।

আসন্ন ২৪ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের নতুন মেগাবাজেট সিনেমা ‘কিং’। সিনেমার প্রচারেই এই বিশেষ পর্বে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই পর্বে শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানও উপস্থিত থাকতে পারেন।

ইতিমধ্যেই এই অন্তিম পর্বের শুটিং শেষ হয়েছে। তবে ‘কিং’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে পুরো সময় দিতে পারেননি শাহরুখ। এই বিশেষ পর্বে করণের দুই সন্তান যশ ও রুহিকেও দেখা যাবে। এই অনুষ্ঠানের মাধ্যমেই টেলিভিশনের পর্দায় প্রথমবার পা রাখছে তারা। যখন এই শো প্রথম শুরু হয়েছিল, তখন প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান। এবার শেষ মরশুমের শেষ পর্বেও তাঁকেই রাখলেন সঞ্চালক।