ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ফের অসুস্থ শরদ পওয়ার, দক্ষিণ মুম্বইয়ের হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান
ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হলেন এনসিপি প্রধান শরদ পওয়ার।
অসুস্থ হয়ে পড়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ার। বৃহস্পতিবার তাঁকে দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বয়স ৮৫ বছর।
বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা নিয়ে তাঁর মেয়ে তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, জলের অভাব বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর মিলেছে।
সামাজিক মাধ্যমে সুপ্রিয়া সুলে লিখেছেন, তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আরও বক্তব্য, নেতার এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং তাঁর কম ভ্রমণ করা উচিত।