বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
নতুন পাসপোর্টের আবেদন, দিল্লির বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ হাসিনার আইনজীবীর
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করলেন শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী।
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করলেন শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাছে এই আবেদন জানানো হয়েছে। হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাউলস কেসি এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন।
এর আগে গত ৯ নভেম্বর পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হাসিনার আইনজীবী। তবে তিনি যে হাসিনার অনুমোদিত প্রতিনিধি, সেই সংক্রান্ত প্রমাণপত্র চেয়েছিল দূতাবাস। সেই নির্দেশ মতো আইনি প্রতিনিধি প্রয়োজনীয় প্রমাণ এবং হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র দূতাবাসে জমা দিয়েছেন বলে খবর। বিষয়টিকে দ্রুত ও জরুরি ভিত্তিতে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাঁর অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া চলে এবং মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এই রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের মাঝেই নতুন পাসপোর্টের জন্য এই তৎপরতা শুরু হয়েছে।