RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

নেপালে নিখোঁজ স্ত্রীকে মৃত ঘোষণা, জবাব চেয়ে ইমেল শুভ্রাংশুর

নেপালে নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে নেপাল সরকারকে মেল করেছেন শুভ্রাংশু রায়।

নেপাল সরকারের তরফ থেকে নিখোঁজ ৩২ জনকে মৃত বলে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশ্ন তুললেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। কী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে তিনি নেপাল সরকারকে মেল পাঠিয়েছেন। গত ২৬ আগস্ট কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপাল ও তিব্বত সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হন শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় সহ ৩২ জন ভারতীয়। সম্প্রতি প্রকাশিত একটি তালিকায় ওই নিখোঁজ ব্যক্তিদের মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ।

শুভ্রাংশুর দাবি, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কী ধরনের তল্লাশি চালানো হয়েছে কিংবা তাঁদের শেষ অবস্থান কোথায় ছিল, সে বিষয়ে পরিবারের কাছে কোনও তথ্য বা প্রমাণ দেয়নি প্রশাসন। সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ারের অবস্থান বা অন্য কোনও সূত্র মেলেনি বলেই তাঁর অভিযোগ। পর্যটন ব্যবসার ক্ষতির আশঙ্কায় পরিবারের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

এই ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন শুভ্রাংশু। চিন ও তিব্বত সীমান্তের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উদ্ধারে কেন্দ্র যেন সাহায্য করে, সেই আর্জিও রাখা হয়েছে। অন্যদিকে, নিখোঁজ পরিবারের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।