বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
শেখ হাসিনার সই জাল, অভিযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারীর
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনে থাকা স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনপত্রে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর এক রাজনৈতিক সহকারী এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ল ফর্মের দেওয়া নথিতে থাকা স্বাক্ষরের সঙ্গে শেখ হাসিনার আগের পাসপোর্টের স্বাক্ষরের মিল নেই।
লন্ডনের যে ল ফর্মটি শেখ হাসিনার পক্ষে আবেদন জানিয়েছে, তাদের নথি নিয়েই মূলত এই বিতর্ক শুরু হয়েছে। গত ৯ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের দাবি জানিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠানো হয়েছিল। পরে সেই চিঠির দ্রুত উত্তরের আর্জি জানিয়ে আরও একটি চিঠি দেয় ওই ল ফার্ম।
আইনজীবীদের দাবি ছিল, শেখ হাসিনার অনুমতি নিয়েই তাঁরা এই আবেদন করেছেন। কিন্তু সেই অনুমতির নথিতে থাকা স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, দুটি স্বাক্ষরের মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে। এই জালিয়াতির জন্য ল ফার্মটিকে দায়ী করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে দেশ ছাড়ার পর এটিই ছিল শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি ভারতে রয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, আদালতের মুখোমুখি হতে ডিসেম্বরে দেশে ফিরতে পারেন তিনি।