জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
সন্তানকে সনাতনী সংস্কৃতির পাঠ দিতে মানুন এই কয়েকটি উপায়
শিশুর সঠিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি তাদের সনাতনী সংস্কৃতির পাঠ দেওয়া জরুরি, জেনে নিন কিছু সহজ উপায়।
শিশুর সঠিক মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি নিজেদের সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। বর্তমান প্রজন্মের অনেকেরই পুরাণ কিংবা বেদ সম্পর্কে সম্যক জ্ঞান থাকে না। বাবা-মায়েরা কয়েকটি সহজ উপায়ে খুদেদের সনাতনী সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে পারেন।
পয়লা বৈশাখ, দুর্গাপুজো, কালীপুজো বা দোলের মতো উৎসবগুলির সময় শিশুদের সঙ্গে নিয়ে আনন্দ করার পাশাপাশি উৎসবের ঐতিহ্য, পোশাক এবং খাবার সম্পর্কে ধারণা দিন। উৎসবের সঙ্গে জড়িত বিভিন্ন লোককথা গল্পের ছলে তাদের বলতে পারেন।
স্মার্টফোনে রিলস দেখানোর পরিবর্তে খুদের হাতে রামায়ণ, মহাভারত বা পঞ্চতন্ত্রের কাহিনি তুলে দিন। এর মাধ্যমে শিশুরা সততা, সাহসিকতা এবং দয়া শেখার সুযোগ পায়। পাশাপাশি, বিদেশি ভাষার পাশাপাশি মাতৃভাষায় বলা, পড়া ও লেখার অভ্যাস বজায় রাখাও দরকার।
ভারতের সমৃদ্ধ শিল্পকলা, নৃত্য ও ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে শিশুদের পরিচিত করা প্রয়োজন। সব শিল্পে দক্ষ হওয়া জরুরি না হলেও সংস্কৃতির উৎস সম্পর্কে ধারণা থাকা দরকার। দাদু-ঠাকুমার সঙ্গে সময় কাটালে পুরাণ ও বেদের বিভিন্ন গল্প গল্পের ছলে শিশুরা জানতে পারে।
সন্তানকে নিয়ে দেশের বিভিন্ন স্মৃতিসৌধ, মন্দির ও দুর্গে ঘুরতে যান। সেখানকার ইতিহাস ও কাহিনি শোনালে প্রাচীন ভারতের সঙ্গে শিশুদের মেলবন্ধন তৈরি হয়। বাবা-মায়েদের এই ছোট পদক্ষেপগুলি সন্তানের ভবিষ্যৎ পথচলাকে আরও সহজ করে তুলতে পারে।