RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

লাইভ গান গাওয়ার সময় ড্রোনের ধাক্কা, মঞ্চ ছাড়লেন গায়িকা রেবলে

গুয়াহাটিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান গাওয়ার সময় উড়ন্ত ড্রোনের আঘাতে বিপাকে পড়েন গায়িকা রেবলে।

গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েন গায়িকা রেবলে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার হাতিশিলায় পালস ২০২৬ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জনপ্রিয় গান পরিবেশন করার সময় এই ঘটনা ঘটে। সেই সময় একটি উড়ন্ত ড্রোন হঠাৎ তাঁর মুখে ধাক্কা মারে এবং নিচে পড়ে যায়। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন শিল্পী। তিনি গান থামিয়ে অবিলম্বে মঞ্চ ত্যাগ করেন। অনুষ্ঠানে উপস্থিত এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ঘটনার ভিডিও অনলাইনে প্রকাশ করেন। যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। এই বিষয়ে গায়িকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি। মেঘালয়ের বাসিন্দা রেবলে বলিউডের ধুরন্ধর ছবিতে গান গেয়ে খ্যাতি লাভ করেছেন। অতীতেও কনসার্ট চলাকালীন ড্রোনের কারণে শিল্পীদের আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ২০২৩ সালে চেন্নাইয়ে পারফর্ম করার সময় গায়ক বেনি দয়াল মাথায় ও আঙুলে চোট পান। একই বছরে অনত্র ড্রোন দুর্ঘটনায় আহত হন গায়িকা নিকিতা গান্ধীও। বারবার এমন ঘটনা ঘটার ফলে লাইভ শোতে ড্রোনের নিরাপত্তা ও দক্ষ চালক নিয়োগের বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।