ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সংসদে বিশেষ অধিবেশন, ঘোষণা কিরেন রিজুজুর
আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন, চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
আগামী ৩০ নভেম্বর লোকসভায় শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজুজু এই বিশেষ অধিবেশনের কথা জানিয়েছেন। পাশাপাশি আগামী ২ ডিসেম্বর রাজ্যসভাতেও বিশেষ অধিবেশন বসার কথা রয়েছে। প্রয়োজনীয় সরকারি কাজ সম্পন্ন করার জন্যই উভয় কক্ষের অধিবেশন ডাকার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জল্পনা শুরু হয়েছে যে এই বিশেষ অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল বা মহিলা সংরক্ষণ বিল পেশ হতে পারে কি না। তবে এবিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট কোনো তালিকা এখনও প্রকাশ করা হয়নি। গত ২৬ নভেম্বর এই অধিবেশনের দিন ঘোষণা করা হয়েছে। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছিল সরকার। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর উভয় কক্ষের অধিবেশন শেষ হতে পারে।